আজ শনিবার | ১৭ অক্টোবর ২০২৬

আ.লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার-বিয়ানীবাজার পুলিশের কাছে হস্তান্তর, সিলেট আদালতে হাজির করা হবে

আ.লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার-বিয়ানীবাজার পুলিশের কাছে হস্তান্তর, সিলেট আদালতে হাজির করা হবে

ছবি: সংগৃহীত


বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বাটেরা থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি এভারকেয়ার হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানায় নিয়ে আসতে থানা পুলিশ এরই মধ্যে ঢাকা পৌছেছে। সব কিছু ঠিক থাকলে রাতে তাকে নিয়ে বিয়ানীবাজার পৌছার কথা রয়েছে। আগামীকাল সিলেট আদালতে তাকে তোলা হতে পারে।
 

উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ পাশ্ববর্তী গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরো ১৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী প্রথম মামলা দায়ের করা বিয়ানীবাজার থানায়। একই বছরের ২০ আগস্ট তারক হত্যা মামলার আসামী করে মামলা দায়ের করেন তার মাতা। এরপর ২৬ আগস্ট আরো দুইটি হত্যা মামলায় তাকে আসামী করা হয়। সর্বশেষ গত ১১ আগস্ট বিয়ানীবাজার থানায় পল্লবকে প্রধান আসামী করে চতুর্থ মামলা দায়ের করা হয়। এ মামলায় পল্লবসহ আওয়ামী লীগ ছাত্রলীগের আরো ২৪জনকে আসামী করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, বাড্ডা পুলিশ শনিবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করেছ। তার বিরুদ্ধে বিয়ানীবাজার ৪টি মামলাসহ ২০টি মামলা রয়েছে।

বিয়ানীবাজার থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাটেরা থানা পুলিশের কাছ থেকে বিয়ানীবাজার থানার দায়িত্বশীল আবুল কাশেম পল্লবকে দুপুর ২টার দিকে হস্তান্তর করেছে। তবে তাকে বিয়ানীবাজারে না এনে সরাসরি সিলেট আদালতে তুলে জেলহাজতে প্রেরণ করা হতে পারে।
 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)