আজ বৃহস্পতিবার | ০৩ সেপ্টেম্বর ২০২৬

গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


গোলাপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা অস্ত্রশস্ত্রসহ ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, গোলাপগঞ্জ উপজেলার রণকেলী নুরুপাড়া এলাকার চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ (২৪), লক্ষণাবন্দের করগাঁও এলাকার আ. আহাদের ছেলে রায়হান আহমদ (১৯), গোলাপগঞ্জ উপজেলার রণকেলী নুরুপাড়া এলাকার খলিল আহমদের ছেলে আবুল কালাম (৩০), রণকেলী নুরুপাড়া এলাকার মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ (২৯) এবং সিলেটের দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সিরামপুর এলাকার আলহাজ্ব খালেদ হোসেনের ছেলে ইফাতুর রহমান (২৩)।

 

পুলিশ জানায়, ভোরে ক্লাব পয়েন্ট বাজার এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির খবর পেয়ে এসআই শুভ্র চন্দ্র দাস, এএসআই মো. আলাহার মিয়া ও এএসআই মো. বেলাল আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছবেদ আলী বলেন - এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)