আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

সিলেটে নতুন করে আরও ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত, রোগীর সংখ্যা ২শ ছাড়ালো

সিলেটে নতুন করে আরও ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত, রোগীর সংখ্যা ২শ ছাড়ালো

সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে। কেবল চলতি মাসে  ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৯ জন।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।


আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ২১ জন এবং হবিগঞ্জে ১১৫ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।


বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮ জন।
 

অন্যদিকে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার সিলেট বিভাগে কোন নমুনা পরীক্ষা করা হয়নি ফলে শনাক্তও শূণ্য। চলতি বছরে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩০ জন। সর্বশেষ ২৩ জুলাই একজনের দেহে করোনা শনাক্ত হয়।  যারমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)