আজ শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে পুলিশের পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেফতার যুক্তরাজ্যে ১ কোটি ২৬ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান সিলেটে এক সাথে তিন নবজাতকের জন্ম দিলেন গোলাপগঞ্জের ডলি বেগম কৃষি ও কৃষকের উন্নয়নে ইসলামের দৃষ্টিভঙ্গি জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের নিচে চাপা পড়ে জকিগঞ্জের যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী গোয়াইনঘাটে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান ফেসবুকে এআই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন, বিপদ ডেকে আনছেন না তো? টিকিট কালোবাজারি, সিলেট রেল স্টেশন থেকে রেল পুলিশের দুই সদস্য আটক ইতালিতে বাংলাদেশী পরিবারসহ যাওয়া যাবে

জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের নিচে চাপা পড়ে জকিগঞ্জের যুবকের মৃত্যু

জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের নিচে চাপা পড়ে জকিগঞ্জের যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচে চাপা পড়ে মো. এবাদুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় কাজী ফার্মের( কুই ব্রিজ) পাশে এ দুর্ঘটনা ঘটে।
 

 

নিহত ওই যুবক মো. এবাদুর রহমান (৪১)। তিনি জকিগঞ্জ উপজেলার শাহগলি এলাকার কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি এস্কেভেটরের চালক ছিলেন বলে জানা গেছে।

 

জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মেসার্স সিটি এন্টারপ্রাইজের লরি ট্রাক (সিলেট-শ-১১-০০৭৩) যোগে একটি এস্কেভেটর নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন এবাদুর রহমান। হরিপুর-কানাইঘাট গাছবাড়ী সড়কের পশ্চিম বালিপাড়া এলাকায় সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় লরি থেকে এস্কেভেটরটি পড়ে যায়।

 

এ সময় এস্কেভেটরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এবাদুর রহমানের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে জৈন্তাপুর থানাপুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)