আজ মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে পৃথক অভিযানে দুই নারীসহ ৩জন গ্রেফতার রাষ্ট্রপতির আসছেন কাল, সিলেটে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে ১,২০০ পুলিশ কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ গরু পুড়ে ছাই, দিশেহারা মালিক আবাসিক হোটেলে অনৈতিক কাজ ৬ নারী-পুরুষকে ধরে পুলিশে দিল জেন-জিরা বিয়ানীবাজারে ফাঁকা ঘরে চুরি: ৭২ ঘণ্টার মধ্যে ২ চোর আটক, পুলিশে সোপর্দ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস সাগরের রুপালী ইলিশ হাকালুকি হাওরে ধরা পড়েছে বিয়ানীবাজারের মাথিউরায় রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী বিয়ানীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন সাগর-রুনি হত্যা মামলায় ১৩ বছর ধরে বিনাবিচারে কারাগারে বড়লেখার এনাম

কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ গরু পুড়ে ছাই, দিশেহারা মালিক

কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ গরু পুড়ে ছাই, দিশেহারা মালিক

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুল জলিল নামে এক ব্যক্তির পাঁচটি গরু পুড়ে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


 

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গোয়ালঘরে থাকা পাঁচটি গরু পুড়ে মারা যায়।

 

কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফেরদৌস মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, আগুন লাগার খবর পেয়ে জেলায় মিটিং থাকায় রাতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিকভাবে সহায়তা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)