আজ বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
ভারতে আকর্ষণীয় চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭ ভাইয়ের হাতে খুন বিপ্লব, রেলগেট থেকে গ্রেফতার চাচা শ্রীমঙ্গলে বাসের সাথে সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত সিলেটে বেতার কমপ্লেক্সের ভেতরে যুবকের মরদেহ গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীর সর্বনাশ, অভিযুক্ত গ্রেফতার শাহজালাল বিমানবন্দরকে পিছনে ফেলে সেরা ওসমানী বিমানবন্দর জকিগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ জুবেল আহমদ গ্রেফতার বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ নিহত বড়লেখায় বৈদ্যুতিক তার চুরির ঘটনায় বিয়ানীবাজারের যুবক সহ গ্রেপ্তার ৪ সিলেটের মোগলাবাজারে ওয়াতির হ ত্যা, মুন্সিগঞ্জ থেকে গ্রে প্তা র সাহাব

ভারতে আকর্ষণীয় চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

ভারতে আকর্ষণীয় চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

ছবি: সংগৃহীত


ভারতে আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভনে পড়ে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে সাতজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে দুই নারী ও পাঁচ যুবক রয়েছেন।
 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বড়ইতলা এলাকায় তাদের আটক করা হয়।
 

আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাটের বকুলতলা গ্রামের হাবিব হাওলাদারের ছেলে মো. সাইফুল (২১), খুলনার দিগলদিয়া থানার বাগমারা গ্রামের হুমায়ুন শিকদারের ছেলে মো. রাব্বি শিকদার (১৭), কাজিগঞ্জ মোগলা গ্রামের রিয়াদুলের ছেলে মো. কাউছার (১৬), বাগেরহাটের বকুলতলা গ্রামের বাবুল মোল্লার ছেলে মো. ওমর ফারুক (১৮), মোড়লগঞ্জ থানার নিশানবাড়িয়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. পারভেজ হাসান (২১), নড়াইলের কালিয়া উপজেলার ভমবাগ গ্রামের সুরত আলীর মেয়ে শম্পা (২৪) এবং ঢাকার যাত্রাবাড়ী সুতারপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে মুন্নি (১৬)।
 

 

পুলিশ জানায়, অজ্ঞাত এক দালালের মাধ্যমে মোটা অঙ্কের বেতনের আশ্বাসে এই সাতজন জাফলং এলাকায় আসেন। দালাল চক্রের প্রতিশ্রুতি ছিল, ভারতে দুই নারী গৃহকর্মী হিসেবে মাসে ৫০ হাজার টাকা এবং পাঁচ যুবক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে ৩৫ হাজার টাকা করে আয় করবেন। পরে মিজান নামের এক ব্যক্তি তাদের সীমান্তসংলগ্ন আব্দুল মান্নানের বাড়িতে নিয়ে যান। সেখানে অবস্থানের পর গোপনে ভারতে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
 

গোপন সংবাদ পেয়ে তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই বাড়িতে অভিযান চালায়। এবং সবাইকে আটক করা হয়।
 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক সিলেটভিউ২৪ডটকম-কে বলেন,  এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মানবপাচার ও প্রতারণায় জড়িত দালালদের সনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)