আজ বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারের শ্রীধরায় পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামী লাদেনের মৃত্যুদণ্ড বিয়ানীবাজারে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২ শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ জুড়ীতে রাতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা জকিগঞ্জে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সিলেট সীমান্তে বিজিবির অভিযান, জব্দ সাড়ে ১৭ লাখ টাকার বুঙ্গার গোলাপগঞ্জে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’

জকিগঞ্জে সাত হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

জকিগঞ্জে সাত হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ও সন্ধ্যায় তাদেরকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।

 

আটককৃতরা হলেন কানাইঘাটের সাতবাক ইউনিয়নের জুলাই মাঝরচটি এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে মো. হাসান মাহমুদ (৩৮) ও জকিগঞ্জ থানার চান্দশ্রীকোনার খলাছড়া এলাকার মৃত ইব্রাহিম আলী প্রকাশ ইবই মিয়ার ছেলে মো. ছমির আহমদ প্রকাশ স্বপন (৩৮)।

 

পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের সামনে পাকা রাস্তায় চেক পোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. ছমির আহমদ প্রকাশ স্বপন নামের এক ব্যক্তিকে ৬০০ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়। জব্দ করা হয় ইয়াবা বড়ি বহনে ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেল।

 

এদিকে, একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে মানিকপুর ইউনিয়নের অর্ন্তগত কালীগঞ্জ-জকিগঞ্জ সড়কে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)