আজ মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট হবে দেশের প্রথম প্লাাস্টিক দূষণমুক্ত শহর আজ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন, যেভাবে যা করবেন মাইকিং করে বিশ্বনাথে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামবাসী, আহত ৩০ সিলেটসহ সারাদেশে টানা ৫ দিন ধরে বৃষ্টির পূর্বাভাস সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী জকিগঞ্জে সাত হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ এমরান আহমদ চৌধুরী এমপি নিজ এলাকায় বড় বরাদ্দ নিয়ে এলেন জৈন্তাপুরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার

আজ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন, যেভাবে যা করবেন

আজ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন, যেভাবে যা করবেন

ছবি: সংগৃহীত, এআই


২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হচ্ছে। 

প্রথম ধাপে আবেদন না করা, পছন্দের কোনো কলেজে সুযোগ না পাওয়া কিংবা নির্বাচিত হয়েও নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীরা এ ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন।

 

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে মনোনীত হয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে ব্যর্থ হওয়া, ভর্তি সম্পন্ন করতে না পারা এবং ভুল কোটা নির্বাচনের কারণে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে পারবেন।

 

আবেদনকারীদের একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত সমন্বিত ওয়েবসাইটে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিতে পারবেন।
 

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তারা ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম পুনর্নির্ধারণ বা সংশোধন করতে পারবেন। তবে নতুন আবেদনকারীদের প্রচলিত নিয়মে আবেদন ফি পরিশোধ করতে হবে।
 

 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)