আজ রবিবার | ১৫ নভেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক জৈন্তাপুরে পুলিশের অভিযান, ভারতীয় টমেটোসহ আটক ৪ জন শীত আসছে, সিলেটে পর্যটক বরণে প্রস্তুত েশের ফুটবলে নতুন তারকার আবির্ভাব, আলোচনায় সিলেটের ফারহান আলী বিয়ানীবাজারের দেউলগ্রামে শিশু ধর্ষণ, মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে? বড়লেখায় রাতে গ্রেপ্তার, দিনেই জামিনে মুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিয়ানীবাজারের শ্রীধরায় পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামী লাদেনের মৃত্যুদণ্ড বিয়ানীবাজারে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- মো. আলী জিবান (৮) ও রাহমা (৯)। জিবান মৃত আবু মিয়ার ছেলে এবং রাহমা লোকমান মিয়ার মেয়ে। তারা দুজনই গৌরীশংকর গ্রামের বাসিন্দা।

 

স্থানীয়রা জানান, পরিবারের লোকজনের অজান্তে কোনো একসময় বাড়ির পুকুরে পড়ে যায় জিবান ও রাহমা। সন্ধ্যার দিকে তাদের খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, দুই শিশুর মরদেহ কুলাউড়া হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য আবেদন করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)