ছবি: সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে ফারজানা বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের কয়েস উদ্দিনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট বিকেল ৫টার দিকে তাজপুর এলাকা থেকে নিখোঁজ হন ফারজানা বেগম। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ফারজানা বেগমকে দ্রুত খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৭৭৭৪৯৩৪২০
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.