আজ বুধবার | ০৭ অক্টোবর ২০২৬

 শিরোনাম
সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী ঘুষ খাওয়া লাগবে’... হবিগঞ্জের সেই এসআই ক্লোজড বিয়ানীবাজার থেকে নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি ঢাকায় মেয়র প্রার্থী সিলেট-৬ আসনের জামাত প্রার্থী সেলিম উদ্দিন সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু, রাতে অযথা ঘোরাঘুরি, আড্ডা দিলেই ধরবে পুলিশ কুড়ারবাজারকে হারিয়ে বৈরাগীবাজারের কইরবন্দ চ‍্যাম্পিয়ন সিলেটে পৃথক অভিযানে ভারতীয় পণ্যের চালান ফেলে পলায়ন দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি গোয়াইনঘাটে প্রায় ৪ কেজি ভারতীয় জিরাসহ ২ যুবক আটক সিলেটে ফেসবুকে পোস্ট নিয়ে যুবক খুন, দুই পক্ষের সংঘর্ষ

ঘুষ খাওয়া লাগবে’... হবিগঞ্জের সেই এসআই ক্লোজড

ঘুষ খাওয়া লাগবে’... হবিগঞ্জের সেই এসআই ক্লোজড

ছবি: সংগৃহীত


‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’—হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) 

মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে তাকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 

সোমবার (৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে সেখানে যান এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেন। এ সময় উপস্থিত লোকজনের সামনে ঘুষ নেওয়া প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করেন তিনি।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই ইলিয়াস হোসেনকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে।
 

ওই সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

 

এ বিষয়ে বক্তব্য জানতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেনকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
 

চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভিডিওটি পাঠানো হয়েছে। ইতিমধ্যে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সূত্র: সিলেট ভিউ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)