আজ শনিবার | ১০ অক্টোবর ২০২৬

 শিরোনাম
বড়লেখায় মেয়ের বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন বিয়ানীবাজারের বৃদ্ধা আব্দুর রহমান সুরমা নদীর উপরে নির্মিত হবে ঝুলন্ত সেতু, সংস্কার হবে কিনব্রিজও শরীরে ব্যাথা অনুভব করলে যে দোয়া পড়বেন গোলাপগঞ্জে ১৮৬ মাইল গ্রামীণ রাস্তা বেহাল, চরম দুর্ভোগ বিয়ানীবাজারসহ দেশের ৪৬ কূপের গ‍্যাসের খনন কাজ শেষ বিয়ানীবাজারে অটোরিকশার ব্যাটারি চার্জে সিসার স্বাস্থ্য ঝুঁকি ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ সাড়াসি অভিযান, আটক ৬১ ৩-০ গোলে জিতে মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা ১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

শরীরে ব্যাথা অনুভব করলে যে দোয়া পড়বেন

শরীরে ব্যাথা অনুভব করলে যে দোয়া পড়বেন

ছবি: সংগৃহীত


মানুষের জীবনে অসুস্থতা, আঘাত কিংবা শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। কখনো সামান্য ব্যথাও দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন ঘটায়, আবার কখনো দীর্ঘস্থায়ী ব্যথা মানুষকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে দেয়।
 

এমন পরিস্থিতিতে চিকিৎসা গ্রহণের পাশাপাশি মহান আল্লাহর কাছে আরোগ্য প্রার্থনা করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ আমল। কেননা, তিনিই প্রকৃত আরোগ্যদাতা। রাসুলুল্লাহ (সা.) অসুস্থতা ও শারীরিক কষ্টের সময় বিভিন্ন দোয়া ও আমল শিখিয়েছেন। তাই শরীরের কোথাও ব্যথা অনুভব করলে অস্থির না হয়ে এই দোয়া দোয়া পড়া সুন্নত।
 

أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ : আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু।

অর্থ : আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি এবং তাঁর ক্ষমতার আশ্রয় নিচ্ছি আমি যা অনুভব করছি এবং যা ভয় করছি তার অনিষ্ট থেকে।

পড়ার নিয়ম : ব্যথার স্থানে হাত রেখে প্রথমে ৩ বার ‘বিসমিল্লাহ’ পড়তে হবে। এরপর উপরোক্ত দোয়াটি ৭ বার পড়তে হবে।
 

হাদিস : বিশিষ্ট সাহাবি হজরত ওসমান বিন আবুল আস (রা.)-থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একবার রাসুল (সা.)-কে জানালেন যে ইসলাম গ্রহণের পর থেকে তিনি নিজ শরীরে ব্যথা অনুভব করছেন। রাসুল (সা.) তাঁকে বলেছেন, ‘তোমার শরীরের যে স্থানে ব্যথা করছে সেই স্থানে তোমার হাত রাখো এবং তিন বার ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে আশ্রয় চাচ্ছি) পড়ো। অতঃপর উল্লিখিত দোয়াটি সাত বার পড়ো।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২০২)
 

✍???? মুফতি ওমর বিন নাছের 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)