আজ শুক্রবার | ০৬ নভেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে সীমান্তে অভিযানে জব্দ ১৫ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ সুরা কাহফ তিলাওয়াতের ফজিলত ও ৪ শিক্ষণীয় ঘটনা ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম‍্যাচে শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও হারলো পাকিস্তান নায়িকার গোসলের পানি দিয়ে তৈরি সাবান, লাখ টাকায় কিনেছিল ভক্তরা জকিগঞ্জে নদীভাঙনে বিলীন গুরুত্বপূর্ণ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয় কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা, আটক ৮ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ পুলিশের জালে যুবক সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

সুরা কাহফ তিলাওয়াতের ফজিলত ও ৪ শিক্ষণীয় ঘটনা

জুমার দিনের বিশেষ আমল

সুরা কাহফ তিলাওয়াতের ফজিলত ও ৪ শিক্ষণীয় ঘটনা

ছবি: সংগৃহীত


জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময় একটি দিন। এ দিনের বিশেষ কিছু আমল রয়েছে, যেগুলোর মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকট্য, রহমত ও অশেষ সওয়াব লাভ করতে পারেন। এসব গুরুত্বপূর্ণ আমলের মধ্যে অন্যতম হলো পবিত্র কুরআনের ১৮তম সুরা, সুরা আল-কাহফ তিলাওয়াত করা।
 

সূরা কাহফ শুধু তিলাওয়াতের ফজিলতপূর্ণ একটি সুরা নয়; বরং এতে রয়েছে ঈমান, সম্পদ, জ্ঞান ও ক্ষমতার পরীক্ষাসহ মানবজীবনের নানা গুরুত্বপূর্ণ শিক্ষা। এ সুরায় বর্ণিত চারটি ঐতিহাসিক ঘটনা মানুষকে শেখায় কীভাবে ঈমানের ওপর অবিচল থাকতে হয়, সম্পদের অহংকার থেকে বাঁচতে হয়, জ্ঞানের ক্ষেত্রে বিনয়ী হতে হয় এবং ক্ষমতা পেলে তা মানুষের কল্যাণে ব্যয় করতে হয়।
 

অন্যদিকে, হাদিসে রাসুলুল্লাহ (সা.) জুমার দিন সুরা কাহফ তিলাওয়াতের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। এমনকি এ সুরার প্রথম ও শেষ ১০ আয়াত মুখস্থ করার মাধ্যমে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে সুরক্ষার সুসংবাদও দিয়েছেন।
 

তাই জুমার দিনের আমল হিসেবে সুরা কাহফের তিলাওয়াত, এর অর্থ অনুধাবন এবং শিক্ষাগুলো জীবনে বাস্তবায়নের চেষ্টা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন, কুরআন ও হাদিসের আলোকে সুরা কাহফের চারটি উল্লেখযোগ্য ঘটনা, সেগুলোর শিক্ষা এবং তিলাওয়াতের ফজিলত জেনে নিই—

সুরা কাহফের চারটি উল্লেখযোগ্য ঘটনা ও গুরুত্বপূর্ণ শিক্ষা
 

 

সুরা কাহফে চারটি গুরুত্বপূর্ণ ঘটনার মাধ্যমে মানুষের জীবনের চার ধরনের পরীক্ষা তুলে ধরা হয়েছে। এগুলো হলো— ইমানের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা এবং ক্ষমতার পরীক্ষা।

১. আসহাবে কাহফের ঘটনা: ইমানের পরীক্ষায় অবিচল থাকার শিক্ষা

‘কাহফ’ শব্দের অর্থ গুহা। আর ‘আসহাবে কাহফ’ অর্থ গুহার অধিবাসী। সুরা কাহফের শুরুতেই একদল ঈমানদার যুবকের বিস্ময়কর ঘটনা বর্ণনা করা হয়েছে। তারা এমন একটি সমাজে বসবাস করতেন, যেখানে শাসক ও সাধারণ মানুষের মধ্যে শিরক, অবিশ্বাস ও সীমালঙ্ঘন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এসব প্রতিকূলতার মধ্যেও যুবকেরা নিজেদের ইমান রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তারা বুঝতে পেরেছিলেন, এমন পরিবেশে থাকলে তাদের ইমান হুমকির মুখে পড়তে পারে। তাই আল্লাহর ওপর ভরসা করে তারা জনপদ ছেড়ে একটি গুহায় আশ্রয় গ্রহণ করেন।

 

যুগান্তর

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)