ছবি: সংগৃহীত
মানুষের জীবনে অসুস্থতা, আঘাত কিংবা শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। কখনো সামান্য ব্যথাও দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন ঘটায়, আবার কখনো দীর্ঘস্থায়ী ব্যথা মানুষকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে দেয়।
এমন পরিস্থিতিতে চিকিৎসা গ্রহণের পাশাপাশি মহান আল্লাহর কাছে আরোগ্য প্রার্থনা করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ আমল। কেননা, তিনিই প্রকৃত আরোগ্যদাতা। রাসুলুল্লাহ (সা.) অসুস্থতা ও শারীরিক কষ্টের সময় বিভিন্ন দোয়া ও আমল শিখিয়েছেন। তাই শরীরের কোথাও ব্যথা অনুভব করলে অস্থির না হয়ে এই দোয়া দোয়া পড়া সুন্নত।
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণ : আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু।
অর্থ : আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি এবং তাঁর ক্ষমতার আশ্রয় নিচ্ছি আমি যা অনুভব করছি এবং যা ভয় করছি তার অনিষ্ট থেকে।
পড়ার নিয়ম : ব্যথার স্থানে হাত রেখে প্রথমে ৩ বার ‘বিসমিল্লাহ’ পড়তে হবে। এরপর উপরোক্ত দোয়াটি ৭ বার পড়তে হবে।
হাদিস : বিশিষ্ট সাহাবি হজরত ওসমান বিন আবুল আস (রা.)-থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একবার রাসুল (সা.)-কে জানালেন যে ইসলাম গ্রহণের পর থেকে তিনি নিজ শরীরে ব্যথা অনুভব করছেন। রাসুল (সা.) তাঁকে বলেছেন, ‘তোমার শরীরের যে স্থানে ব্যথা করছে সেই স্থানে তোমার হাত রাখো এবং তিন বার ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে আশ্রয় চাচ্ছি) পড়ো। অতঃপর উল্লিখিত দোয়াটি সাত বার পড়ো।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২০২)
✍???? মুফতি ওমর বিন নাছের
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.