আজ বুধবার | ১৪ অক্টোবর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় মটর মেকানিক কিশোর হাসান নিহত গোলাপগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগ : প্রধান শিক্ষক গ্রেফতার কুলাউড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক রিপন মিয়া নিহত জকিগঞ্জে দুই ব‍্যাটারীচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সাবেক মন্ত্রী নাহিদ দম্পতির সম্পদের বিবরণী চায় দুদক ইউপি নির্বাচন জানুয়ারি থেকে ৫ ধাপে, তারিখ চুড়ান্ত সিলেটে হামরোগে আরেকজনের প্রাণ গেল, মোট মৃত্যু ১৯১ জনের জুলাই সনদ বাস্তবায়ন না করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না জকিগঞ্জে : মামুনুল হক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর সিলেটের জিন্দাবাজার রিয়েল স্ন্যাক্সকে জরিমানা

গোলাপগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগ : প্রধান শিক্ষক গ্রেফতার

গোলাপগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগ : প্রধান শিক্ষক গ্রেফতার

ছবি: সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে বলাৎকারের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে (১২ অক্টোবর) গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 


গ্রেফতার এনামুল ইসলাম (৫৩)। তিনি কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের ইসলাম আলীর ছেলে এবং মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রকে গত ৭ অক্টোবর স্কুলের প্রধান শিক্ষক রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্থানীয় ক্ষুদ্ধ জনতা ও স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক এনামুল হককে লাঞ্ছিত করেন। এ সময় তাকে স্কুলের অফিস কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

 

গোলাপগঞ্জ থানার ওসি মো. ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষককে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)