ছবি: সংগৃহীত
বিয়ানীবাজার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, বিড়ি ও নগদ টাকাসহ এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট সীমান্ত এলাকার কাছে টহল জোরদার করা হয়। রাত ৯টার দিকে সীমান্ত লাইন থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার ৩ নম্বর দুবাগ ইউনিয়নের সুতারকান্দি বাজার এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল।
অভিযানকালে সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৩০ গ্রাম ভারতীয় গাঁজা, ৭ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি, ১টি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩,৬০০ টাকা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান (এসইউপি) জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.