আজ শনিবার | ৩১ অক্টোবর ২০২৬

 শিরোনাম
ইউরোপ থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে ২০ লক্ষাধিক টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ সারাদেশে এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন? সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল ওসমানী হাসপাতালে ২ সাংবাদিকের ওপর ইন্টার্ণ চিকিৎসকদের হামলা বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিয়ানীবাজারসহ একসাথে সিলেটের ৩ সাব-রেজিস্ট্রারকে বদলি বালাগঞ্জে আপন ভাতিজার হাতে চাচা খুন, দাফন সম্পন্ন ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, সুনামগঞ্জে যুবক গ্রেপ্তার

বালাগঞ্জে আপন ভাতিজার হাতে চাচা খুন, দাফন সম্পন্ন

বালাগঞ্জে আপন ভাতিজার হাতে চাচা খুন, দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত


সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন।
 

রবিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পুর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ ডেকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া (৬৫) উপজেলার গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ ডেকাপুর গ্রামের বাসিন্দা।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মির্জা আব্দুল লতিফ আবুল মিয়ার সঙ্গে তার আপন ভাতিজা মির্জা টিটুর (৩৫) দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার রাতে নিজ বাড়ির উঠানে ভাতিজা টিটুর কাছে পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভাতিজা টিটু দেশীয় অস্ত্র দিয়ে চাচার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আত্মীয়স্বজনরা তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মির্জা আব্দুল লতিফ আবুল মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

 

এদিকে ময়নাতদন্ত শেষে সোমবার (২৬ অক্টোবর) বাদ মাগরিব নিহত আব্দুল লতিফের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

 

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)