আজ শনিবার | ৩১ অক্টোবর ২০২৬

 শিরোনাম
অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন জুড়ীর মৌমি এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০, জিপিএ ৫ পেলেন ১২০৪ জন সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ইউরোপ থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে ২০ লক্ষাধিক টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ সারাদেশে এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন? সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল ওসমানী হাসপাতালে ২ সাংবাদিকের ওপর ইন্টার্ণ চিকিৎসকদের হামলা বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সারাদেশে এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে

সারাদেশে এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে

ছবি: সংগৃহীত


এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। এদিন সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এক অনুষ্ঠানে ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে।

 

 

এর আগে অনুষ্ঠানটি সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হওয়ার কথা ছিল।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

ফলাফল জানার উপায়

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া eduboardresults.gov.bd-এই  ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।


মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে ফল জানা যাবে।

 

ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম ‘HSC/Alim/Equivalent’ নির্বাচন করতে হবে। পরীক্ষার বছর (২০২৬), নিজ বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে ইনপুট দিয়ে সাবমিট করলেই কাঙ্ক্ষিত ফল দেখা যাবে। ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোডের সুবিধাও থাকবে।

 

প্রতিষ্ঠানের জন্য ফল ডাউনলোড প্রক্রিয়া

 

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এক ক্লিকেই পুরো প্রতিষ্ঠানের ফল সংগ্রহ ও ডাউনলোড করতে পারবে।

 

এসএমএসের মাধ্যমে ফল জানার উপায়

 

যেকোনো মোবাইল অপারেটর থেকে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে।

 

এ ক্ষেত্রে মেসেজে লিখতে হবে- HSC স্পেস বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর স্পেস রোল নম্বর স্পেস 2026। ঢাকা বোর্ডের শিক্ষার্থী হলে এবং তার রোল ১২৩৪৫৬ হলে লিখতে হবে— HSC DHA 123456 2026। বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জিপিএসহ ফল জানিয়ে দেওয়া হবে।

 

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)