ছবি: সংগৃহীত
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) সিলেট সীমান্তের সোনালীচেলা, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, সংগ্রাম, দমদমিয়া ও বিছনাকান্দি সীমান্ত চৌকি (বিওপি) এই চোরাচালান বিরোধী অভিযানগুলো পরিচালনা করে। অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, মদ, এনার্জি ড্রিংকস, টমেটো ও ফলমূল, কম্বল, কসমেটিকস, চা-পাতা, চকলেট ও কিসমিস এবং আতশবাজি।
অভিযানের বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান বন্ধ এবং মাদক পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত। এরই অংশ হিসেবে এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত পণ্যের ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.