আজ মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬

 শিরোনাম
প্রেমের টানে চীনা নাগরিক সিলেটে, বিয়ে নিয়ে এলাকায় উত্তেজনা সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেফতার ফের বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম, এবার বাড়ল ২২৩ টাকা বড়লেখায় ‘জিনের ভয়’ দেখিয়ে ১১ লাখ টাকার স্বর্ণালংকার চম্পট, প্রতারকচক্র গ্রেফতার চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে সিলেট আসার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু সিলেটের একাধিক সীমান্তে অভিযান এয়ারগান-ওয়াকিটকি উদ্ধার কমলগঞ্জে জমি বিক্রির জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযান ইয়াবা ও ভারতীয় মদসহ আটক ১ গোলাপগঞ্জে জনদুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ সিলেট-তামাবিল সড়কে বাসভাড়া বাড়ালো, কোথায় কত

প্রেমের টানে চীনা নাগরিক সিলেটে, বিয়ে নিয়ে এলাকায় উত্তেজনা

প্রেমের টানে চীনা নাগরিক সিলেটে, বিয়ে নিয়ে এলাকায় উত্তেজনা

ছবি: লিও ফাভিন


অনলাইনে পরিচয়, এরপর প্রেম। সেই সম্পর্কের টানে চীনের জিয়াংসি থেকে বাংলাদেশের সিলেটে এসে বিয়ে করেছেন লিও ফাভিন নামের এক চীনা নাগরিক। তবে ভিন্ন দেশের নাগরিকের বিয়ে ও ধর্ম পরিচয় নিয়ে এলাকায় কৌতূহল ও উত্তেজনা তৈরি হলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ধর্মান্তর ও বিয়ের কাগজপত্র যাচাই করে তাকে শ্বশুরবাড়ির লোকজনের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
 

গত সোমবার (৩ নভেম্বর) রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন জামাল মিয়া। তার স্থায়ী বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাহারপাড়া এলাকায়। জামাল মিয়ার মাদ্রাসাপড়ুয়া মেয়ে ছামিয়া আক্তারের সঙ্গে অনলাইনে পরিচয় হয় চীনের জিয়াংসি এলাকার বাসিন্দা লিও ফাভিনের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশে এসে ছামিয়ার বাড়িতে ওঠেন লিও। পরে তারা বিয়ে করেন।

বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেল থেকে ওই বাড়িতে স্থানীয় লোকজন ভিড় করতে থাকেন। চীনা নাগরিককে দেখতে আসার পাশাপাশি তার ধর্ম ও বিয়ে নিয়ে নানা প্রশ্ন তোলেন তারা। একপর্যায়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে রাত ১১টার দিকে পুলিশ গিয়ে লিও ফাভিনকে নিরাপত্তা হেফাজতে নেয়।

পরে লিওর ধর্মান্তরিত হওয়া এবং বিয়ের কাগজপত্র পুলিশের কাছে উপস্থাপন করেন শ্বশুরবাড়ির লোকজন। কাগজপত্র দেখে রাতেই তাকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

লিও ফাভিন জানান, অনলাইনে ছামিয়ার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের পর তাকে বিয়ে করতেই বাংলাদেশে এসেছেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নাম রেখেছেন আব্দুল্লাহ। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ছামিয়াকে বিয়ে করেছেন বলে দাবি করেন তিনি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিরাপত্তাজনিত কারণে ওই চীনা নাগরিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে ধর্মান্তর ও বিয়ের প্রমাণপত্র দেখে শ্বশুরবাড়ির লোকজনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)