আজ বুধবার | ০৪ নভেম্বর ২০২৬

 শিরোনাম
কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা, আটক ৮ জকিগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ পুলিশের জালে যুবক সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: সিআইডির হাতে আটক ১ ভাতিজির সাথে প্রেম, ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত প্রেমের টানে চীনা নাগরিক সিলেটে, বিয়ে নিয়ে এলাকায় উত্তেজনা সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেফতার ফের বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম, এবার বাড়ল ২২৩ টাকা বড়লেখায় ‘জিনের ভয়’ দেখিয়ে ১১ লাখ টাকার স্বর্ণালংকার চম্পট, প্রতারকচক্র গ্রেফতার চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে সিলেট আসার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা, আটক ৮

কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা, আটক ৮

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।

 

আটক ব্যক্তিরা হলেন- কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।

 

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন বলে জানা যায়। পরে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে আটজনকে আটক করা হয়।

এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আটকদের মধ্যে হারিছ আলী ও আবুল আলী অপর ছয়জনকে পাসপোর্ট-ভিসা ছাড়াই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করছিলেন। জানতে এ দুজনসহ ৮জনকে আটক করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিদের কেউই ভারতে যাওয়ার বৈধ পাসপোর্ট, ভিসা বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)