আজ শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬

 শিরোনাম
কানাইঘাটে কৃষকদের হাতে তুলে দেওয়া হলো প্রণোদনার ট্রাক্টর অলসতা দূর করতে যে দোয়া পড়বেন অলসতা দূর করতে যে দোয়া পড়বেন ভারতে পাচারের আগেই জাফলংয়ে উদ্ধার ভুক্তভোগী, আটক মানব পাচারকারী জৈন্তিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ, নির্মাণ হবে আধুনিক জাদুঘর বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম সিলেট সীমান্ত দিয়ে আসছিল ৩২ লাখ টাকার বুঙ্গার মালামাল, জব্দ করল বিজিবি মিস ইউনিভার্সের মুকুট উঠল জেনিফারের মাথায়, কোন দেশের এই সুন্দরী? ২৮ বলে শতক, ৫২ বলে দ্বিশতক—বৈভবের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিশাল বিক্ষোভ ও সমাবেশ

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

ছবি: সংগৃহীত


দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নেপাল। এই উৎপত্তিস্থলের দূরত্ব ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। ওই সূত্র জানান, চলতি মাসে এই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী ফারজানা সুলতানা বলেন, সকাল ৭টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

ভূমিকম্পের মাত্রা অপেক্ষাকৃত বেশি হওয়ার জন্যই এত দূরে উৎপত্তিস্থল হলেও রংপুর ও ঢাকার মতো স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মন্তব্য করেন ফারজানা সুলতানা। তিনি বলেন, চলতি মাসে এত মাত্রার ভূমিকম্প হয়নি আগে।

আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বললেও নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। নেপালের ইংরেজি ভাষার গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভূমিকম্প নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)