ছবি: সংগৃহীত
জীবনে সফলতার পথে মানুষের অন্যতম বড় বাধা হলো অলসতা, কর্ম-অক্ষমতা ও উদ্যমহীনতা। অনেক সময় সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষ কাজ শুরু করতে পারে না, ভালো কাজ করার ইচ্ছা থাকলেও অলসতা তাকে পিছিয়ে দেয়।
অথচ একজন মুমিনের জীবন হওয়া উচিত কর্মচঞ্চল, দায়িত্বশীল ও আল্লাহর আনুগত্যে সক্রিয়। তাই রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে অলসতা, অক্ষমতা, ভীরুতা, বার্ধক্যের দুর্বলতা এবং কবরের আজাবসহ নানা অনিষ্ট থেকে বাঁচতে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল-‘আজজি ওয়াল-কাসালি, ওয়াল-জুবনি ওয়াল-হারামি, ওয়া আ‘ঊযু বিকা মিন ফিতনাতিল-মাহইয়া ওয়াল-মামাতি, ওয়া আ‘ঊযু বিকা মিন ‘আজাবিল-কবর।
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও বার্ধক্যজনিত দুর্বলতা থেকে।
আমি আপনার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষার অনিষ্ট থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে।’
হাদিস : আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুল (সা.) এই দোয়া করতেন। (বুখারি, হাদিস : ৬৩৬৯, সহিহ মুসলিম, হাদিস : ২৭০৬)
✍???? মুফতি ওমর বিন নাছির
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.