আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতাল: সিনিয়র স্টাফ পরিচয়ে রোগীদের সাথে দুর্ব্যবহার বাবুর্চির

সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতাল: সিনিয়র স্টাফ পরিচয়ে রোগীদের সাথে দুর্ব্যবহার বাবুর্চির

সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালে ‘সিনিয়র স্টাফ’ পরিচয়ে সরকারি ওষুধ সংগ্রহ করতে এসে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে হাসপাতালের একজন বাবুর্চির বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তি হলেন মাসুক মিয়া। তিনি নিজেকে হাসপাতালের সিনিয়র স্টাফ পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১টার দিকে হাসপাতালের আউটডোর বিভাগে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আউটডোরে সরকারি ওষুধ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন ১৮-২০ জন রোগী। এ সময় মাসুক মিয়া ৪টি ওষুধের স্লিপ হাতে নিয়ে লাইনের নিয়ম ভেঙে সরাসরি কাউন্টারে ঢুকে পড়েন এবং জোরপূর্বক ওষুধ গ্রহণ করেন। রোগীদের অনেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মাসুক মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে রোগীদের দিকে তেড়ে যান এবং গায়ে হাত তোলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন তারা সবাই নিজেদের হাসপাতালের স্টাফ পরিচয় দেন।

পরে হাসপাতালের আউটডোর ভবনের বাইরে উপস্থিত সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা মাসুক মিয়ার পরিচয় জানতে চাইলে, তিনি পুণরায় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় মাসুক মিয়া সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এবং তাদের হেনস্তার চেষ্টা করেন।

স্থানীয়রা বলছেন, একজন বাবুর্চি কীভাবে 'সিনিয়র স্টাফ' পরিচয় দিয়ে এভাবে ক্ষমতার অপব্যবহার করেন, তা তদন্ত করা উচিত। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘মাসুক মিয়া হাসপাতালের বাবুর্চি পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে একটি মামলা থাকায় তিনি গত এক বছর ধরে সাসপেনশনে (সাময়িক বরখাস্ত) আছেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)