আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

বিয়ানীবাজারের নওয়াগ্রামে সিসি ক্যামেরা সংযোগের কাজ শুরু

বিয়ানীবাজারের নওয়াগ্রামে সিসি ক্যামেরা সংযোগের কাজ শুরু

বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সিসি ক্যামেরা সংযোগের কাজ শুরু হয়েছে। এ উদ্যোগটি প্রবাসীদের অর্থায়নে এবং নওয়াগ্রাম প্রগতি সমাজকল্যাণ সংঘের সমন্বয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ইতোমধ্যেই কাজের প্রথম ধাপ শুরু হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এতে সড়ক ও জনবহুল এলাকায় নজরদারি বৃদ্ধি পাবে এবং গ্রামে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে।

 

নওয়াগ্রাম প্রগতি সমাজকল্যাণ সংঘের দায়িত্বশীলরা জানান, গ্রামে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রবাসীদের সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

স্থানীয়রা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন এবং আশা প্রকাশ করেছেন, দ্রুত কাজ শেষ হলে নওয়াগ্রামে নিরাপত্তা আরও দৃঢ় হবে।

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)