আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃ/ত্যু

কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃ/ত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের লামা ঝিংগাবাড়ী গ্রামে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম রানা নামে রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।


রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলার লামা ঝিংগাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে।
 

নিহত জসিম রানা উপজেলার একই ইউনিয়নের নওয়ামাটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় রং মিস্ত্রি জসিম রানা কাজের উদ্দেশ্যে কয়েক দিন আগে লামা ঝিংগাবাড়ী এলাকায় যান। রবিবার (২ নভেম্বর) সকালে একটি বাড়িতে রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 

রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমার ইউনিয়নের নওয়ামাটি গ্রামের তরুণ জসিম লামা এলাকায় রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
 

এদিকে মাত্র দেড় বছর আগে জসিম রানা বিয়ে করেন। তাঁর এক সন্তানও রয়েছে। হঠাৎ করে এ তরুণ রং মিস্ত্রির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)