আজ মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬

 শিরোনাম
চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে সিলেট আসার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু সিলেটের একাধিক সীমান্তে অভিযান এয়ারগান-ওয়াকিটকি উদ্ধার কমলগঞ্জে জমি বিক্রির জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযান ইয়াবা ও ভারতীয় মদসহ আটক ১ গোলাপগঞ্জে জনদুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ সিলেট-তামাবিল সড়কে বাসভাড়া বাড়ালো, কোথায় কত বিয়ানীবাজারে এইচএসসিতে ধস, আলিমে তুলনামূলক সন্তোষজনক যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, চলতি মাস থেকে কার্যকর পাঁচ মাসেও মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি বিয়ানীবাজারের রূপকের বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হামজা ঢাকায়

নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হামজা ঢাকায়

ছবি: যুগান্তর


নেপাল ও ভারতের বিপক্ষে খেলার জন্য সোমবার (১০ নভেম্বর) ঢাকায় পা রেখেছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী।

লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ঢাকা আসার কথা ছিল দুপুর ১২টায়। তবে তিনি ইংল্যান্ডে বিমানবন্দরে পৌঁছাতে দেরি করায় ফ্লাইট মিস করেছিলেন। পরে ৫ ঘণ্টা পর আরেকটি ফ্লাইটে ঢাকায় এসেছেন।

ভারত

আগামী ১৩ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। দলের আরেক তারকা কানাডা প্রবাসী শামিত সোমের আসার কথা রয়েছে মঙ্গলবার (১১ নভেম্বর)।

সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজা দেওয়ান চৌধুরীকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। হামজার আগমনের দিন জাতীয় ফুটবল দলের অনুশীলন বন্ধ রাখা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)