আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

সিলেটে ছাত্রলীগের মশাল মিছিলে জনতার ধাওয়া : আটক ২

সিলেটে ছাত্রলীগের মশাল মিছিলে জনতার ধাওয়া : আটক ২

ছবি: সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুরে মশাল নিয়ে মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।


মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীরামপুর পয়েন্টে এই ঘটনা ঘটে। 

 

মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, সন্ধ্যার দিকে ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মশাল মিছিল বের করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। জনতার ধাওয়া খেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। তবে ২ জন পাশ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে স্থানীয় জনতা তাদের সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসে।

 

এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে। 


ওসি আরো জানান, তাদের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)