আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

সিলেটে এক সংগঠনের ৮১ জন সদস্য বিএনপিতে যোগদান

সিলেটে এক সংগঠনের ৮১ জন সদস্য বিএনপিতে যোগদান

ছবি: সংগৃহীত


সিলেটের সামাজিক সংগঠন ভোরের আলো-এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৮১ জন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিলেটের টুকেরবাজারে বিএনপির নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের অফিসে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত থেকে আলতাফ হোসেন সুমনের হাত ধরে ভোরের আলোর এই ৮১ সদস্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে আলতাফ হোসেন সুমন বলেন, ‘আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপিতে যোগ দিয়েছেন। আপনারা কেবল একটি রাজনৈতিক দলে যোগ দেননি, বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে নতুন দিগন্তের সূচনা করেছেন।’

তিনি আরও বলেন, ‘আপনাদের এই সিদ্ধান্ত প্রমাণ করে—দেশের মানুষ এখন স্বাধীন ভোটাধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধার চায়, আর বিএনপিই সেই মুক্তির একমাত্র কাণ্ডারি।

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)