আজ শুক্রবার | ২০ মার্চ ২০২৬

যে কারণে দুই গ্রামবাসির সং ঘ র্ষ, আ হ ত ৩৫

যে কারণে দুই গ্রামবাসির সং ঘ র্ষ, আ হ ত ৩৫

হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার  (৩ ডিসেম্বর) রাতে শায়েস্তানগর ও মোহনপুর গ্রামের যুবকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 
 

সংঘর্ষে কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। এতে পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়। প্রায় ঘন্টাখানেক পর পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। 

স্থানীয়রা জানান, শায়েস্তানগর এলাকায় মহব্বত কনভেনশন হলে নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফুটায় একদল যুবক। এ ঘটনায় মোহনপুর গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। এরই জের ধরে রাত সাড়ে ১০টায় শায়েস্তানগর ও মোহনপুর গ্রামের দুই দল যুবক সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বেশকয়েকটি দোকানপাটে ভাংচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) শাহাবুদ্দীন শাহীন বলেন, দুই গ্রামবাসীর সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)