আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

কুলাউড়ায় বিএসএফের গুলিতে চোরাকারবারি নিহত

কুলাউড়ায় বিএসএফের গুলিতে চোরাকারবারি নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফের গুলিতে চোরাকারবারি নিহত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সুকিরাম উরাং (২৬) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুকিরাম ওই এলাকার দাছনু উরাংয়ের ছেলে।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, দুপুর ২টার দিকে মুরাইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশি ৩-৪ জন চোরাকারবারি ভারতীয় নাসির পানের পাতার সিগারেট আনতে সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে প্রবেশ করে।

তিনি আরও জানান, সেখানে অবস্থানকালে সুকিরাম পিঠের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তিনি বাংলাদেশের ভেতরে ফিরে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)