আজ সোমবার | ০২ মার্চ ২০২৬

বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ডেভিল হান্ট ফেইজ-২

বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত


বিয়ানীবাজারে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিয়ানীবাজার পৌর সভাপতিকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পরিচালিত অভিযানে উপ‌জেলার বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল বাছিতকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি পৌরসভার খাসড়ীপাড়া গ্রামে।

বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ এর অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ানীবাজার থানায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানায়। ওই হত্যা মামলায় এজহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)