আজ বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত নারী, অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিলো প্রতারক বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত সিলেটের আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা বড়লেখা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু বড়লেখায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২৪ হাজার ৫৯৬ শিশুকে টিকা প্রদান গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, ইটের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন জৈন্তাপুরে মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেপ্তার

গোলাপগঞ্জে ডেভিল হান্ট-২: যুবলীগ ও ছাত্রলীগের দুই ভাই গ্রেফতার

গোলাপগঞ্জে ডেভিল হান্ট-২: যুবলীগ ও ছাত্রলীগের দুই ভাই গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ এর অভিযানে দুই ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ থানাধীন দাড়িপাতন এলাকার ফারুক মিয়ার ছেলে রুমেছ আহমদ (৩৫) ও তার ছোট ভাই ইমতিয়াজ আহমদ (২৫)। তারা দুইজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই ভাইয়ের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সহোদরদের মধ্যে রুমেছ আহমদ স্থানীয় যুবলীগে নেতা এবং ইমতিয়াজ আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট ফেইজ-২ এর চলমান অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের ২জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)