আজ বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত নারী, অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিলো প্রতারক বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত সিলেটের আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা বড়লেখা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু বড়লেখায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২৪ হাজার ৫৯৬ শিশুকে টিকা প্রদান গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, ইটের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন জৈন্তাপুরে মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেপ্তার

বিয়ানীবাজারে রাস্তায় সন্তান প্রসব করলেন মানসিক ভারসাম্যহীন নারী, নবজাতকের বাবা কে?

বিয়ানীবাজারে রাস্তায় সন্তান প্রসব করলেন মানসিক ভারসাম্যহীন নারী, নবজাতকের বাবা কে?

ছবিঃ সংগৃহীত


বিয়ানীবাজারে হৃদয়বিদারক এক মানবিক ঘটনা ঘটেছে। গভীর রাতে জনমানবশূন্য রাস্তায়, কোনো আপনজনের ছোঁয়া কিংবা আশ্রয় ছাড়াই সন্তান প্রসব করেছেন এক পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারী। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দুবাগ চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা যায়, রাতের বেলা হঠাৎ রাস্তায় এক নারী প্রসব বেদনায় কাতরাতে থাকেন। বিষয়টি নজরে এলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। কোনো স্বজন বা চিকিৎসা সহায়তা ছাড়াই সেখানেই তিনি এক নবজাতকের জন্ম দেন।

 

খবর পেয়ে এলাকাবাসী মানবিক উদ্যোগে মা ও নবজাতককে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং প্রাথমিক সহায়তা প্রদান করেন। তবে ওই নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ও দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করে আসছিলেন।

এদিকে নবজাতকের পিতার পরিচয়ও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে—এই শিশুর বাবা কে? 

সচেতন মহল মনে করছেন, অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের সুরক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)