আজ বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত নারী, অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিলো প্রতারক বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত সিলেটের আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা বড়লেখা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু বড়লেখায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২৪ হাজার ৫৯৬ শিশুকে টিকা প্রদান গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, ইটের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন জৈন্তাপুরে মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেপ্তার

সিলেট মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

সিলেট মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন) ।সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বিপিএলের ম্যাচ শুরুর আগে নিয়মমাফিক দলের সঙ্গে মাঠে এসেছিলেন তিনি। খেলোয়াড়দের ওয়ার্মআপে সহায়তা করছিলেন। হঠাৎ দলের ডাগআউটের কাছে ঢলে পড়েন জাকি।

ঢাকা ক্যাপিটালসের কোচকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহবুব আলী জাকির বয়স হয়েছিল ৫৯ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। এরপর তাকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

মাহমুদ আলী জাকি বাংলাদেশ দলের একজন সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করে তিনি কোচিংয়ে নামেন। বোর্ডসহ, ঘরোয়া বিভিন্ন পর্যায়ে তিনি বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। তিনি বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। মাশরাফি-তাসকিন আহমেদদের বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং প্রশ্নবিদ্ধ হলে জাকির অধীনে অ্যাকশন শুধরানোর কাজ করেছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাহমুদ আলী জাকির মৃত্যুতে শোক জানিয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)