আজ বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত নারী, অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিলো প্রতারক বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত সিলেটের আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা বড়লেখা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু বড়লেখায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২৪ হাজার ৫৯৬ শিশুকে টিকা প্রদান গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, ইটের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন জৈন্তাপুরে মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেপ্তার

কুলাউড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নাসির বিড়ি জব্দ

কুলাউড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নাসির বিড়ি জব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় নাসির পাতার বিড়ি আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার লালারচক সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়।

 

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে সময় কুলাউড়াকে জানান, ভোররাতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪০০ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

 

তিনি আরও জানান, ৪৬ বিজিবির দায়িত্বাধীন ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)