আজ বুধবার | ২৮ অক্টোবর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিয়ানীবাজারসহ একসাথে সিলেটের ৩ সাব-রেজিস্ট্রারকে বদলি বালাগঞ্জে আপন ভাতিজার হাতে চাচা খুন, দাফন সম্পন্ন ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, সুনামগঞ্জে যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু, শিশু সহ আহত ৪ অভিযুক্ত ছেলে গ্রেপ্তার জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি জৈন্তাপুরে কলেজের পাশ থেকে নুরুল হোসেনের মরদেহ উদ্ধার এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানবেন গোয়াইনঘাটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিহাব গ্রেফতার ফুটপাতের খাবারের দোকানের নিবন্ধন বাধ্যতামূলক, কারা পড়বেন আওতায়

ট্রাফিক পুলিশকে ভর্ৎসনা, ডিজি. নিরাপত্তা আইনে মামলা

ট্রাফিক পুলিশকে ভর্ৎসনা, ডিজি. নিরাপত্তা আইনে মামলা

ফয়ছল কাদির


লকডাউনে বিধিনিষেধ উপেক্ষা একটি নম্বরবিহীন মোটরসাইকেল চড়ে যাচ্ছিলেন। চালকসহ তিনজন ছিলেন মোটরসাইকেলে। কারও মাথায় হেলমেট ছিল না। অস্থায়ী নিরাপত্তাচৌকিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ মোটরসাইকেলটি থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে তিনি সাংবাদিক পরিচয়ে সেখান থেকে ফেসবুকে ‘লাইভ’ শুরু করেন। হয়রানির অভিযোগ তুলে প্রায় আধা ঘণ্টার লাইভে তিনি ট্রাফিক পুলিশকে ভর্ৎসনা করেন।

সিলেট নগরীর সুরমাগেট এলাকায় ৯ জুলাই সন্ধ্যার ঠিক আগে এ ঘটনা ঘটে। দুই দিন পর এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ট্রাফিক পুলিশ। রোববার রাতে শাহপরান থানায় দায়ের করা মামলায় ফেসবুকে লাইভ দেওয়া ব্যক্তি ফয়ছল কাদিরকে একমাত্র আসামি করা হয়েছে। মামলার পর ফেসবুক থেকে ভিডিও সরিয়ে ফয়ছল ঘটনার জন্য ‘মাফ চাই’ বলে আরেকটি লাইভ করেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার আজ সোমবার প্রথম আলোকে বলেন, মামলায় আসামির বিরুদ্ধে নম্বরবিহীন মোটরসাইকেল আটকের পর ফেসবুকে লাইভ করে ট্রাফিক বিভাগের কার্যক্রম নিয়ে নানা রকম কটূক্তি করেন। সরাসরি সম্প্রচারে তাঁর অশালীন উক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এসএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. নুরুল আফসার ভূঁইয়া বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ৯ জুলাই বিকেলে মহানগরের শাহপরান থানা এলাকার সুরমাগেটে অস্থায়ী নিরাপত্তাচৌকি স্থাপন করে ট্রাফিক বিভাগের কার্যক্রম চলে। এ সময় একটি নম্বরবিহীন মোটরসাইকেলে হেলমেটবিহীন তিনজন আরোহীসহ মোটরসাইকেলটির চালক ফয়ছল কাদিরকে (৪০) আটক করা হয়। তাঁর কাছে গাড়ির কাগজপত্র ও বিধিনিষেধ উপেক্ষা করে হেলমেটবিহীন অবস্থায় তিনজন চলাচল করার কারণ জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। কর্তব্যরত ট্রাফিক মোটরসাইকেলটি আটক করলে ফয়ছল কাদির ফেসবুকে লাইভ শুরু করেন। এ সময় তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যও প্রচার করেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)