আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

সিলেট-৬: এমরান না ফয়সল, কে পাচ্ছেন চূড়ান্ত মনোনয়ন

সিলেট-৬: এমরান না ফয়সল, কে পাচ্ছেন চূড়ান্ত মনোনয়ন

ছবিঃ এমরান চৌধুরী, ফয়সল চৌধুরী


সিলেট বিভাগের তিনটি আসনে দুজন করে প্রার্থী মনোনয়ন দিয়েছলো বিএনপি। এদের মধ্যে দুটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করে নিয়েছে দলটি। তবে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ফলে এ আসনে এখনো ঝুলে আছে এমরান আহমদ চৌধুরী ও ফয়সল আহমদ চৌধুরীর ভাগ্য। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে এ দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিভাগের মধ্যে সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-২ আসনেও দুজন করে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিলো। তবে মধ্যে থেকে শনিবার একজনকে বাছাই করে বিএনপির পক্ষ থেকে সংশ্লিস্ট রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান কামরুল। আর সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছে বিএনপি।

সুনামগঞ্জ-১ আসনে কামরুলের আগে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হককে মনোনয়ন দেওয়া হয়েছিলো। তারা দুজনই রিটার্নিং কর্মকর্তারা কাছে মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে সুনামগঞ্জ-২ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন চৌধুরীর পর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্যপ্রবাসী নেতা তাহির রায়হান চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়।

এ দুই আসনের মধ্যে একটিতে আগে মনোনয়ন পাওয়া প্রার্থীকে ও অপরটিতে পরে মনোনয়ন পাওয়া ব্যক্তিকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

সিলেট-৬ আসনে প্রথম ধাপে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। পরে জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়।

এমরান আহমদ চৌধুরী এবারই প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছেন। অপরদিকে, ফয়সল আহমদ ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রতীকে নির্বাচনে অংশ নেন। সে নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন।

এমরান ও ফয়সল দুজনই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে চূড়ান্ত মনোনয়ন পেতে কেন্দ্রের সাথেও যোগাযোগ অব্যাহত রেখেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, দুএকদিনের মধ্যে সিলেট-৬ আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এই সময়ের মধ্যে এ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি।

সম্প্রতি এক অনুষ্ঠানে ফয়সল চৌধুরীও এ প্রসঙ্গে বলেছেন, দুএকদিনের মধ্যেই আমাদের ফাইনাল খেলা হয়ে যাবেক।

অপরদিকে, এমরান আহমদ চৌধুরীও চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করেছেন।

এ আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)