আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

সিলেটে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

সিলেটে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। তারা একে অপরের মামাতো এবং ফুফাতো ভাই। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো সিলেট নগরের মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস। দীপ্ত দাস একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা শাখা জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ওই মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় আনুমানিক ২২ থেকে ২৩ বছর বয়সী দুই তরুণ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আজ রোববার (১৮ জানুয়রি) বেলা সাড়ে ১১টায় কোতোয়ালী থানার এসআই খোরশেদ আলম জানান, ‘নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সাথে আলোচনার পর ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়া হবে।’ তবে ঠিক কি কারণে, কিভাবে সংঘর্ষ হয়েছে তা তিনি জানাতে পারেননি।

অপরদিকে, ওসমানী হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য এসআই আলাউদ্দিন জানান, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারিনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’

এর আগে একই দিনে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। শনিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তিনটি বাসের সংঘর্ষে দুজন নিহত হন। সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর প্রাণহানি ঘটে। রাতে তালতলার দুর্ঘটনাসহ একদিনে মোট ছয়জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা সিলেট।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)