আজ শনিবার | ২১ মার্চ ২০২৬

 শিরোনাম
সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায় এবারের ঈদে সিলেটে ১০ লক্ষাধিক পর্যটক সমাগমের আশা

সিলেট এসে শাহজালালের মাজারে নামাজ আদায় করলেন তারেক রহমান

সিলেট এসে শাহজালালের মাজারে নামাজ আদায় করলেন তারেক রহমান

ছবিঃ সংগৃহীত


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজার জিয়ারত ও মোনাজাত করেন। এরপর সেখানকার মসজিদে দলের কয়েকজন নেতৃবৃন্দকে নিয়ে এশার নামাজ আদায় করেন। এসময় তিনি দেশের শান্তি, গণতন্ত্র এবং জনগণের কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করেন।

 
 

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত ৮টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 

 

সফরসূচি অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। রপর এরপর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন তিনি। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রয়েছে।

 

আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিবেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)