আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

কুলাউড়ায় নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুই ঘণ্টা পর মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুলাউড়ায় নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুই ঘণ্টা পর মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত


মনু নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নাঈম আহমেদ (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কটারকোণা মাদ্রাসা সংলগ্ন মনু নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম আহমেদ কমলগঞ্জ উপজেলার মাধবপুর নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ও ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী এলাকার হোসেন আলির ছেলে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে নোওয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসা থেকে ১৪ জন শিক্ষার্থী কুলাউড়া উপজেলার মনু কটারকোণা কওমী মাদ্রাসায় বোর্ড পরিক্ষায় অংশ গ্রহণ করতে গিয়েছিল। শুক্রবার সকালে ৮ জন সহপাঠীদের সাথে মাদ্রাসা সংলগ্ন মনু নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে মাদ্রাসায় খবর দেয়া হলে মাদ্রাসা কর্তৃপক্ষসহ সহপাঠীরা প্রায় দু'ঘন্টা খোঁজাখুঁজির এক পর্যায় তাকে পাওয়া গেলেও তার শরীর ছিল নিস্তেজ।

এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক মাওলানা খালেদ বীন শাওকী জানান, নাঈমকে উদ্ধার করে পরিক্ষা-নিরিক্ষার জন্য কটারকোণা মাদ্রাসার শিক্ষকরা তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষনা করেন ।

নিহত মাদ্রাসা শিক্ষার্থীর পিতা হোসেন আলী বলেন,আমার ছেলে নাঈম নোওয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসায় লেখাপড়া করত, এক সপ্তাহ আগে পরিক্ষা দিতে কটারকোণা মাদ্রাসায় গেছে। আজ নদীতে গোসলে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে, আমার ছেলে সাঁতার কাটা জানত না। আল্লাহর মাল আল্লাহর নিয়ে গেছেন, আমি এ বিষয়ে কাউকে দোষারোপ করছি না কোন অভিযোগও নেই আমার।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আমি বিষয়টি জেনেছি, নিহতের পরিবার তাদের কোন অভিযোগ নেই তারা ময়নাতদন্ত ছাড়া লাশ গ্রহণের আবেদন করেছেন। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)