আজ শনিবার | ২১ মার্চ ২০২৬

দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার প র লো ক গমন

দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার প র লো ক গমন

বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারে নিরঞ্জন কুমার (কালা বাবু) ফার্মেসিতে দীর্ঘ তিন যুগের অধিক সময় ধরে পল্লী চিকিৎসক হিসেবে বৈরাগীবাজারের প্রত‍্যন্ত অঞ্চলে দীর্ঘদিন চিকিৎসা সেবা দিয়েছিলেন। তিনি নিজ দেশ ভারতে আজ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

৯০ দশকে যেখানে বিয়ানীবাজার উপজেলায় হাতে গোনা দু’চারজন চিকিৎসক ছিলেন রাস্তা ঘাটের বেহাল অবস্থা ছিল বিয়ানীবাজার হতে বৈরাগীবাজারের যেকোন গ্রামে চিকিৎসক এনে চিকিৎসা দেওয়া অনেক কঠিন ছিল সেখানে পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) কে পাওয়া গেছে সহজে তিনি এলাকায় গ্রামের বাড়ী বাড়ী গিয়ে চিকিৎসা সেবা দিয়ে বৈরাগীবাজার এলাকার অনেক গরীব, ধনী রোগী সুস্থ হয়েছিলেন। তিনির চিকিৎসা নিয়েছেন না এমন কোন মানুষ বৈরাগীবাজারে পাওয়া দুষ্কর, তিনি সল্প মূল‍্যে চিকিৎসা দিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি পরলোক গমনে এলাকায় শোকের ছায়া নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তিনির আত্মার শান্তি কামনা করেছেন। 

তিনি শুরু থেকে বৈরাগীবাজার পাক ফার্মেসীতে ছিলেন এবং সেখান থেকে উনার দেশ ভারতে গিয়ে অবসরে ছিলেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)