আজ শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬

কুড়ারবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম

কুড়ারবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন হেলিকপ্টার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম। বৃহস্পতিবার সকাল দিকে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন।

ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভোটারদের অংশগ্রহণে তিনি সন্তুষ্ট এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি সবাইকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

কেন্দ্রে এসময় প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। প্রার্থীর আগমনকে ঘিরে তার সমর্থকরাও কেন্দ্রে উপস্থিত ছিলেন।

উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)