সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তা) আসনে ৪৩ কেন্দ্রের ফলাফলে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীনের চেয়ে তিনি ৩০৬৫৩ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সিলেট-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১৭২টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৪৩টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮২৯৯ ভোট।
আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ১৭৬৪৬।
সিলেট-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন। এর মধ্যে ২ লাখ ৬৭ হাজার ১৩০ জন পুরুষ, ২ লাখ ৪৫ হাজার ৮০২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন।
সূত্রঃ সিলেট ভিউ
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.