আজ শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সিলেট-৬ আসন: ৯৬ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে

সিলেট-৬ আসন: ৯৬ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে

ছবিঃ সংগৃহীত


সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ৯৬ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।


 
সিলেট-৬ আসনে মোট ভোট কেন্দ্র ১৯২টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৯৬টির।

 

প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৭১৩০ ভোট। জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৩২৮ ভোট।

 

প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

 

সিলেট-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৭৯২ জন। এর মধ্যে ২ লাখ ৩৮ হাজার ৮৬৯ জন পুরুষ, ২ লাখ ৩৩ হাজার ৯২০ জন নারী ও তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।

 

সূত্রঃ সিলেট ভিউ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)