আজ শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বিয়ানীবাজারে ভোট গ্রহণ শেষে গণনা শুরু, সকলের অপেক্ষা ফলাফলের দিকে

বিয়ানীবাজারে ভোট গ্রহণ শেষে গণনা শুরু, সকলের অপেক্ষা ফলাফলের দিকে

ছবিঃ প্রতীকী


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিয়ানীবাজার উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনার কার্যক্রম। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সিলগালা করে গণনা প্রক্রিয়া শুরু করা হয়।

প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে পোলিং কর্মকর্তারা প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে ভোট গণনা করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

 

কেন্দ্রভিত্তিক গণনা শেষে ফলাফল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। পরে উপজেলা ও জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, ভোট গণনাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে বাড়ছে উৎকণ্ঠা ও আগ্রহ। বিভিন্ন স্থানে সমর্থকদের জটলা ও ফলাফল জানার অপেক্ষা দেখা গেছে। এখন সবার দৃষ্টি চূড়ান্ত ফলাফলের দিকে।
এদিকে সকাল থেকে ভোট শুরু হয়েছে একটানা বিকাল পর্যন্ত ভোট গ্রহণ চলে। কিছু কেন্দ্র ছাড়া প্রায়ই সবগুলো কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। এছাড়া বিচ্ছিন্নভাবে কিছু কেন্দ্রের বাইরে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনায় ভোট কেন্দ্র বন্ধ, স্থগিত বা অল্প সময়ের জন্য বন্ধ হয়নি বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সাথে কোন প্রার্থী বা তাদের পক্ষে কেউ অভিযোগ করেনি বলে গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন।

বিয়ানীবাজার উপজেলা পরিষদ হলরুম থেকে বিকাল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা শুরু হবে বলে জানান সহকারি রিটার্নিং কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)