আজ সোমবার | ১৬ ফেব্রুয়ারি ২০২৬

জকিগঞ্জে মোটরসাইকেল, ট্রাক-বাইসাইকেল ত্রিমুখী সংঘর্ষে শিশু নিহত

জকিগঞ্জে মোটরসাইকেল, ট্রাক-বাইসাইকেল ত্রিমুখী সংঘর্ষে শিশু নিহত

জকিগঞ্জে দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল, ট্রাক ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারওয়ান আহমদ (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে একটি বাইসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হয় শিশু শিক্ষার্থী মারওয়ান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মারওয়ান আহমদ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পূর্ব ইনামতি গ্রামের খছরুজ্জামানের দ্বিতীয় ছেলে ও ইনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো। 

এদিকে, শিশু শিক্ষার্থী মারওয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)