সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে দেয়া সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে। সম্ভাবনাময় জনপদ বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে নতুনভাবে সাজানো হবে। এই আসনে সকল বৈষম্যের অবসান হবে। আগামীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিয়ানীবাজার-গোলাপগঞ্জে নিয়ে আসা হবে।
তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, মানুষ কষ্ট পায় এমন কোন কর্মকান্ড বরদাসত করা হনো। কেউ মানুষকে কষ্ট দিয়ে কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোন অপরাধ করলে ছাড় পাবেনা। এমরান আহমদ চৌধুরী ১১ তারিখ রাতে রাত জেগে কেন্দ্র পাহারা দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
এমরান আহমদ চৌধুরী আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী এক নতুন রাজনীতির সূচনা হয়েছে। এই ধারা বজায় রাখতে হবে। তিনি বারবার বিয়ানীবাজার-গোলাপগঞ্জের ভোটারদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সবার দোয়া চেয়ে বলেন, এই জনপদের পরিবর্তন করতে আল্লাহ যেন তাঁকে তাওফিক দেন।
তিনি রবিবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের নির্বাচনী কার্যালয়ে বিজয় পরবর্তী সৌজন্য সাক্ষাতে আসলে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, শ্রমিক দলের সভাপতি আলী হাসান, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দোলন প্রমুখ।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.