আজ বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ছবিঃ সংগৃহীত


সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বেলা ১১টার থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী।

ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-১০ আসনের মির্জা আব্বাস, কক্সবাজার–১ আসনের সালাহউদ্দিন আহমদ, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনে আবদুল মঈন খান, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম।

 

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু। বগুড়া-২ আসনের মীর শাহে আলম, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক (নুর), বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন, পঞ্চগড়–২ আসনের ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-১৩ আসনেরএমপি ববি হাজ্জাজ, জামালপুর–১ আসনের রশিদুজ্জামান মিল্লাত, রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু, মাগুরা–২ আসনে আত্মবিশ্বাসী বিএনপির নিতাই রায় চৌধুরী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিজয়ী জোনায়েদ সাকি, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম রিতা, নেত্রকোনা -১ আসনের কায়সার কামাল।

 

আমার দেশ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)