আজ শুক্রবার | ২০ ফেব্রুয়ারি ২০২৬

বড়লেখার পৌর ছাত্রলীগ সভাপতি ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার

বড়লেখার পৌর ছাত্রলীগ সভাপতি ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত


নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মৌলভীবাজারের বড়লেখা পৌর শাখার সভাপতি আলী হোসেনকে (৩০) মঙ্গলবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি মধ্যপ্রাচ্যের কাতারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

ছাত্রলীগ নেতা আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলী ছেলে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)